# Tags

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় চালকসহ দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডের কাজির পাডা এলাকার আবদুল গনি সওদাগরের ছেলে। তিনি ভোগ্যপণ্য সামগ্রী কোম্পানির সেলসম্যান ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেহেদী হাসান জানান, সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মালুমঘাট এলাকায় পৌঁছলে বিপরীতমুখি জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারায় সেলসম্যান ফরিদুল ইসলাম। চালকসহ গুরুতর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ##